ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটকিপার ও মাইক্রোচালককে দায়ী করল তদন্ত কমিটি

#

নিজস্ব প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২২,  6:51 PM

news image

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে থেকে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তিন দিনের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও ১৭ দিন পর এ প্রতিবেদন পেলো রেল কর্তৃপক্ষ। এতে দুর্ঘটনার জন্য লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটকিপার সাদ্দাম হোসেন ও ঘটনাস্থলে মারা যাওয়া মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা নিরুকে দায়ী করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকালে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ‘গেটকিপার ও মাইক্রোবাসচালককে দায়ী করে মঙ্গলবার প্রতিবেদন জমা দিয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। ঘটনার পর থেকে গেটকিপার সাদ্দাম হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। যেহেতু প্রতিবেদনে তার গাফিলতির প্রমাণ মিলেছে, এ জন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবো।’ এদিকে ওই দুর্ঘটনায় মাইক্রোচালক মোস্তফা ঘটনাস্থলে মারা গেছেন। লেভেল ক্রসিংয়ের গেটকিপার সাদ্দাম হোসেন কারাগারে আছেন। ২৯ জুলাই দুপুর দেড়টার দিকে খৈয়াছড়া ঝরনা থেকে মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন পর্যটকরা। পরে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় লাইনে ওঠে পড়া মাইক্রোবাসটিকে দ্রুতগামী মহানগর প্রভাতী ট্রেন টেনে হিঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন মারা যান। পরে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম