ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মিরপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল দুজনের

#

নিজস্ব প্রতিনিধি

২২ মার্চ, ২০২৫,  4:52 PM

news image

কুষ্টিয়ার মিরপুরে গরুবোঝাই ট্রাক, মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে শুক্রবার বিকালে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর পৌরসভার তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- গরু ব্যবসায়ী আরমান (৫৫) ও মোটর সাইকেল আরোহী সজীব আহম্মেদ (২৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি গরু বোঝায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত পাখি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাকটি সড়কের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী, ট্রাক চালকসহ ৪ জন আহত হন। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমফ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। আহতদের মধ্যে রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরমান আলী নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোটরসাইকেল চালক সজীব আহম্মেদের মৃত্যু হয়। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, তিন যানের সংঘর্ষে দুইজন মারা গেছেন। দুর্ঘটনায় আহত আরও একজনের অবস্থা শঙ্কামুক্ত নয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম