ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

#

নিজস্ব প্রতিনিধি

০৫ মার্চ, ২০২৫,  6:29 PM

news image

রংপুরের মিঠাপুকুরে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আতিয়ার রহমান (৫৫)। মরদেহ মিঠাপুকুর থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামের মৃত মতিয়া মিয়ার বড় ছেলে আতিয়ার রহমান কৃষি জমিতে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসার পর বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তার ছোট ভাই শরিফুল ইসলাম (৪০) ব্যক্তিগত কাজের জন্য টাকা চান। কিন্তু আতিয়ার টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই শরিফুল তার হাতে থাকা কোদাল দিয়ে আতিয়ারের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর কাস্তে দিয়ে আতিয়ারের গলায় টান দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা শরিফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। ধারণা করা হচ্ছে, নেশার টাকা না দেয়ায় মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই। মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম