ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মনোহরদীতে ইউএনওর বিদায় সংবর্ধনা

#

২০ নভেম্বর, ২০২৪,  10:32 PM

news image

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদী  জেলার মনোহরদী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবা খান এর  বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ (২০ নভেম্বর) বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর সম্পত্তি কর্মকর্তা হিসেবে  পদোন্নতি পেয়েছেন তিনি। গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র  সহকারী সচিব  মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হাছিবা খান এর পদোন্নতির বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে তিনি জানান । ২০২৩ সালের ১৩ ডিসেম্বর তিনি মনোহরদী  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে  যোগদান করেন। এর আগে তিনি শরীয়তপুরের  ডামুড্যায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা  হাছিবা খান বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কাজ করার বড় সুযোগ। তবে  মনোহরদীতে  দায়িত্বকালীন সময়ে সব শ্রেণিপেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। নিজের দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে মনোহরদী  বাসীর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। বিদায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারগণসহ কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক  ও গণ্যমান্যব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম