ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভোলায় ডাকাতের গুলিতে জেলে নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  7:52 PM

news image

মেঘনা নদীর ভোলা সদর উপজেলায় ডাকাতের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এতে ৩ জন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নদীর ভোলার ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। নিহত মো. হাসান (৩২) পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের সরোয়াদ্দির ছেলে।  এ ঘটনায় আহতরা হলেন- ভোলা সদরের বাগার হাওলা এলাকার আব্বাস মাঝি, কাঞ্চন ও সোহেল। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আব্বাস মাঝির ট্রলারে করে ভোলার মেঘনায় মাছ ধরতে যান কয়েকজন জেলে। সন্ধ্যায় একদল লোক ওই ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা বাধা দিতে চাইলে তাদের ওপর গুলি চালায় ডাকাতরা। এতে মো. হাসান নিহত ও তিনজন গুলিবিদ্ধ হন। পরে ট্রলারে থাকা অন্যরা হাসানের মরদেহসহ ট্রলারটি তীরে নিয়ে এলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মো. হাসনাইন পারভেজ বলেন, ‘পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে নেওয়ার কার্যক্রম চলছে।’ এসপি মোহাম্মদ শরীফুল হক বলেন, ‘আহতদের কাছ থেকে মূল ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম