ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভোটার তালিকা চূড়ান্ত প্রকাশ দুই সপ্তাহের মধ্যে: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২৫,  5:54 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতির কাজ চলমান রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, এবার ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জেতার সুযোগ নাই। দখলের চেষ্টা করলেই কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন। সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন বিষয়ক বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম