ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভাসানচর থেকে পালানো ৩ রোহিঙ্গা আটক

#

নিজস্ব প্রতিনিধি

২০ আগস্ট, ২০২২,  5:09 PM

news image

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় নারী ও শিশুসহ তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলার সুবর্ণচর উপজেলার স্থানীয়রা। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আকতার মিয়ারহাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী থানায় খবর দেন। রাত ১১টায় চরজব্বর থানার পুলিশ তাদের থানায় নিয়ে আসে। আটককৃত রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮২ নম্বর ক্লাস্টারের মো.রফিকের স্ত্রী মনোয়ারা বেগম (২৫), তার মেয়ে সমিরা (৮) ও কাইছার (১-৩ মাস)। সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা শিমুল মাহমুদ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজার এলাকায় এক নারী দুই শিশুসহ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। পরে স্থানীয়রা তাদের আটক করেন। তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায় তারা সবাই রোহিঙ্গা এবং কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে যাওয়ার উদ্দেশে দালালের মাধ্যমে ট্রলারযোগে হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। পরে চরজব্বর থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।  চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম