ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারত থেকে ‘পুশ ইন’ ঠেকানো সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৫,  4:53 PM

news image

‘ভারত থেকে পুশইন ঠেকানো সম্ভব না’— এমনটা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘পুশইন হচ্ছে, ফিজিক্যালি এটি ঠেকানো সম্ভব নয়। এটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের চিঠি আদান-প্রদান হচ্ছে। আমরা আজকে বা আগামীকাল আরেকটা চিঠি দেব এ বিষয়ে। এ সমস্যা সমাধানে কনস্যুলার পদ্ধতির (কনস্যুলার ডায়ালগ) আওতায় ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ভারত সরকার গত প্রায় এক মাসে অন্তত দুই হাজার মানুষকে স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঠেলে দিয়েছে। যাদের ঠেলে দেওয়া হয়েছে, তাদের মধ্যে মিয়ানমারের পাশাপাশি ভারতেরও অনেক নাগরিক রয়েছে। বাংলাদেশের সরকারি কর্মকর্তারা এভাবে সীমান্ত পথে ঠেলে দেওয়ার বিষয়টি ‘পুশইন’ হিসেবে অভিহিত করছেন। স্থানীয় পর্যায়ে সীমান্ত রক্ষায় নিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে এ বিষয়ে কয়েকটি চিঠি দিয়ে সরকারের আপত্তির কথা জানানো হয়েছে। দেশের মধ্যে নাগরিকদের চলাচল বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে বছরে একবার কনস্যুলার সংলাপের মাধ্যমে আলাপ–আলোচনার সুযোগ আছে। পুশইনের বিষয়ে এমন সংলাপের আলোচনায় আসতে পারে, এমনটা জানান উপদেষ্টা ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে প্রয়োজনে দেশটির সরকারকে আবার চিঠি দেওয়ার কথাও জানান উপদেষ্টা। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গত জুলাই–আগস্টে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ বিষয়ে এর আগেও কূটনৈতিক চ্যানেলে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। বিদেশি উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর প্রতিনিধিরা বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জানতে চান কি না, এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জানতে চান। তখন তাঁদের কাছে বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম