ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারতের কাছ থেকে ৭৫ শতক জমি ফেরত পেল বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৩,  8:30 PM

news image

নওগাঁর আগ্রাদিগুন সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৫০ বছরের বিবাদ নিষ্পত্তি হয়েছে। এতে ৭৫ শতক জমি ফেরত পেল বাংলাদেশ। বুধবার (১২ এপ্রিল) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পর্যায়ে যৌথ মাফ যোগ শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ছিলেন- ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন ও ১৬৪ বিএসএফের কমান্ডেন্ট এসকে মিশ্রা। এ সময় দুই দেশের ভূমি জরিপ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  বৈঠক শেষে ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদ জানান, এই জমিটি নিয়ে ৫০ বছর ধরে বিবাদ চলছিল। দুই দেশের যৌথ জরিপে এটি বাংলাদেশের সম্পত্তি তা প্রমাণিত হয়েছে। চাষিরা আবারও তাদের জমিতে চাষাবাদ করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম