ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুলাই, ২০২২,  4:52 PM

news image

খুলনায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম রুবেল শেখ আর নিহতের নাম পারভেজ শেখ (২৮)। বৃহস্পতিবার (৭ জুলাই) খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে,

বুধবার (৬ জুলাই) দিনগত রাত ১২টা ২০ মিনিটে খানজাহান আলী থানার মশিয়ালী মিনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল ও পারভেজ ওই এলাকার শাহিদুল শেখের ছেলে। ওসি বলেন, ছোট ভাই পারভেজ শেখ তার স্ত্রীকে মারধর করছিলেন। ওই সময় বড় ভাই রুবেল ঠেকাতে গিয়ে ছোট ভাইকে বাঁশের চটা দিয়ে আঘাত করেন। তাতেই পারভেজের মৃত্যু হয়। তিনি আরও বলেন, নিহত পারভেজের মরদেহ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম