ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বড়াইগ্রামে সাত সকালে সড়কে ঝড়লো ২ প্রাণ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ মে, ২০২২,  4:24 PM

news image

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত এবং তিন জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের নগর ইউনিয়নের কয়েন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তি হলেন-মনিরুজ্জামান (৩৫) ও আল-মাহবুব (৪৩)।তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার তালতোলা ও গহরপুর এলাকায়। আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন বলেন, উপজেলার কয়েন এলাকায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে পঞ্চগড় থেকে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর চালক ও একযাত্রী নিহত হন। আহত হন আরও তিন জন।  তিনি আরও বলেন, দুর্ঘটনা-কবলিত ট্রাক ও মাইক্রোটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম