ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে বিস্ফোরণ-আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২৫,  4:54 PM

news image

কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে গেছে। এ সময় ট্রাকে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরে ট্রাকটিতে আগুন লেগে যায়। বুধবার (০৪ জুন) ভোর ৪টায় বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আশুগঞ্জ-আখাউড়া চার লেন সড়কের নির্মাণ কাজের জন্য বিরাসার এলাকার সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। সকালে সিলিন্ডারবাহী ট্রাকটি খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণে পুরো ট্রাকটিতে আগুন লেগে যায়। এতে আশেপাশের ৩-৪ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কয়েকটি বিল্ডিংয়ের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের ২ পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি। কী পরিমাণ গ্যাসের সিলিন্ডার বহন করা হচ্ছিল তার হিসাব করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম