ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনে নতুন নিয়ম

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৪,  5:12 PM

news image

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা আবারও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ রবিবার থেকে যেকোনো ব্যাংকে চেকের মাধ্যমে সর্বোচ্চ নগদ পাঁচ লাখ টাকা উত্তোলন করা যাবে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এর আগে গত সপ্তাহে সর্বোচ্চ চার লাখ উত্তোলনের সুযোগ ছিল। তার আগের সপ্তাহগুলোতে যথাক্রমে সর্বোচ্চ তিন লাখ এবং দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ, প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা কিছুটা বাড়ানো হচ্ছে। প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনে সীমা আরোপ শুরু হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ আসে। সেদিন থেকে ব্যাংকে চেকের মাধ্যমে এক লাখ টাকার বেশি তুলতে না দেয়ার নির্দেশনা দেয়া হয়। পরে সেটি বাড়িয়ে চার লাখ টাকা পর্যন্ত করা হয়। তবে ধীরে ধীরে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ানো হচ্ছে। ভবিষ্যতে তা পুরোপুরি প্রত্যাহার করা হবে বলে জানা গেছে। অন্যদিকে চেকের মাধ্যমে পাঁচ লাখ টাকার বেশি তোলা না গেলেও ডিজিটাল লেনদেনে যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর করার সুযোগ থাকছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম