ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বেলাবোতে ঘর থেকে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২২ মে, ২০২২,  4:21 PM

news image

নরসিংদীর বেলাবোতে মা ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে। রোববার (২২ মে) সকালে উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- রহিমা বেগম (৩৫), তার ছেলে সন্তান রাকিব (১৩) ও মেয়ে রাকিবা (৬)। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে ও রহিমাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছেন, নিহত রহিমার স্বামী পেশায় রঙ মিস্ত্রি। কাজের সুবাদে গতকাল শনিবার (২১ মে) গাজীপুরে যায়। সকালে বাড়ি এসে দেখে স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, ঠিক কি কারণে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে। তা এখনো পরিষ্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম