ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে মাদকসহ অবৈধ পণ্য উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুন, ২০২২,  4:37 PM

news image

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ আতশবাজি ও বিভিন্ন ধরনের ঔষধ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।  ভারতীয় পন্যবাহী ট্রাকটি বন্দরের ওজন স্কেলের কাছাকাছি রাস্তার পাশে দাঁড়নো ছিল। বুধবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার সময় বেনাপোল টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের সামনে থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ ও কাস্টমসের নিবারক দল।  নাভারণ সার্কেল সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাকটিআটক করা হয়। পরে ওই ট্রাক থেকে ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজিসহ ঔষধ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ট্রাকের চালক বা সহকারীকে খুঁজে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম