ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বেড়াতে এসে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি, ২০২৫,  7:10 PM

news image

ঢাকার ধামরাইয়ে নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে মাদ্রাসার এক ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত এবি হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ধর্ষণের ঘটনায় ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ধামরাই থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আতাউল মাহমুদ খান জানান, শনিবার রাতে উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকায় এ ঘটনা ঘটে।  এবি হোসেন ওই এলাকার মৃত মোহাম্মদ কোরবান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে শিয়াকুলের নানা বাড়িতে যান চতুর্থ শ্রেণির ওই মাদ্রাসার ছাত্রী।  সেখানে তাকে ফুসলিয়ে বাড়ির আড়ালে নিয়ে ধর্ষণ করে এবি হোসেন।  এ সময় ওই ছাত্রীর চিৎকারে পথচারী ও আশপাশের লোকজন দৌড়ে এবি হোসেনকে আটক করে।  পাশাপাশি ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এবি হোসেনকে মারধর করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ধামরাই থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পরে থানায় মামলা হলে সেই মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। আতাউল মাহমুদ খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা এবি হোসেনকে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।  সেই মামলায় এবি হোসেনকে গ্রেফতার দেখিয়ে রোববার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আদালতে পাঠানো হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম