ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

বিয়ের পিঁড়িতে সালমান মুক্তাদির

#

বিনোদন প্রতিবেদক

০২ মে, ২০২৩,  7:58 PM

news image

বিয়ে করেছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গত ৩০ এপ্রিল বিয়ের পিড়িতে বসেন আলোচিত-সমালোচিত এই অভিনেতা। বিয়ের বিষয়টি জানিয়েছেন সালমান নিজেই। মঙ্গলবার (২ মে) এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন তার বিয়ের খবর। স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লিখেছেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। বিয়ের খবর জানালেও কনে সম্পর্কে বিস্তারিত জানাননি সালমান মুক্তাদির। তবে জানা গেছে, কনের নাম দিশা ইসলাম। সালমান মুক্তাদিরের ফেসবুকে পোস্টে ভক্ত ও শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম