ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২৫,  6:42 PM

news image

দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় হাসান নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পল্লবী মোড় এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।  নিহত হাসান বিরামপুর উপজেলার থানাপাড়া এলাকার মিলন মিয়ার ছেলে। এবং আহত যুবক একই এলাকার নিয়মত হকের ছেলে নাঈম হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক। তিনি বলেন, দুই বন্ধু মিলে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিল। একপর্যায়ে উপজেলার পল্লবী মোড় এলাকায় পিছন দিক থেকে মিনিট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে হাসান এবং তার বন্ধু নাঈম মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম