ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

বিমানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, টাকা দাবি প্রতারক চক্রের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৫,  8:38 PM

news image

হ্যাক হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (বিক্রয় ও বিপণন) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি। এ নম্বর থেকে একটি অসাধু চক্র বিভিন্ন জনের কাছে টাকা চাচ্ছে। কেউ যেন প্রতারণা চক্রের ফাঁদে পা না দেয় এবং এ ধরনের কোনো বার্তায় সাড়া না দিতে অনুরোধ জানিয়েছে বিমান। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে বিমানের ফেসবুক পেজে থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিমানের ফেসবুক পেজে দেওয়া সেই পোস্টে জানানো হয়, জরুরি বিজ্ঞপ্তি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক বিক্রয় ও বিপণনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি (01777715504) একটি অসাধু চক্র হ্যাক করে বিভিন্ন জনের নিকট অর্থ চাচ্ছে। কেউ উক্ত প্রতারণা চক্রের ফাঁদে পড়বেন না এবং এ ধরনের কোনো বার্তায় সাড়া দেবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম