ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিদ্যুতের দাম বাড়ানো হলো ১৯ দশমিক ৯২ শতাংশ

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২২,  6:48 PM

news image

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়েছে।সোমবার (২১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী বিল মাস ডিসেম্বর থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে। বর্তমান চলমান সংকটে বিদ্যুতের দাম বাড়ায় সব ধরনের পণ্যের দাম আরেক দফা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে জনগণের জীবনে দুর্গতি নেমে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম বাড়ার কারণে কৃষি ও কলকারখানায় উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে। এতে টালমাটাল হতে পারে গোটা বাজার ব্যবস্থা। এদিকে, গ্রাহক পর্যায়েও দাম বাড়ানোর লক্ষ্যে প্রস্তাব তৈরি করছে বিতরণ কোম্পানিগুলো। উল্লেখ্য, ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয়। তিন (পাইকারি, খুচরা ও সঞ্চালন) পর্যায়ে তখন বিদ্যুতের দাম বাড়ানো হয়। গ্রাহকপর্যায়ে (খুচরা) প্রতি ইউনিট ৭ টাকা ১৩ পয়সা, পাইকারিতে প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম