ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইউসুকা ফাউন্ডেশনের উদ্যোগে খাতা কলম ও ফ্যান বিতরণ

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুন, ২০২২,  5:13 PM

news image

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে বীরগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা কলম ও উন্নত মানের তিনটি  সিলিং ফ্যান বিতরণ করেছেন মনোহরদীর সেবামূলক প্রতিষ্ঠান ইউসুকা ফাউন্ডেশন। গতকাল বুধবার সকালে ইউসুকা ফাউন্ডেশনের চেয়ারম্যান সৌরভ হোসেনের তত্বাবধান ফাউন্ডেশনের লোকজন বীরগাঁও উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে ৫০ জন শিক্ষার্থীর মাঝে এসব খাতা কলম বিতরণসহ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গরমে আরামদায়ক পরিবেশে পড়াশুনার লক্ষ্যে তিনটি সিলিং ফ্যানও দেয়া হয়েছে।  বিদ্যালয়ের শিক্ষার্থীরা  এসকল উপকরণ সামগ্রী  পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবতার সেবায় সংগঠনটি নিয়োজিত থেকে এলাকার গরীব,অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে নিরলসভাবে ভাবে সেবা দিয়ে যাচ্ছেন। এ ছাড়াও ইউসুকা ফাউন্ডেশন বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। সম্প্রতি ইউসুকা ফাউন্ডেশন সিলেটের বন্যা কবলিত মানুষের মাঝে দুই দফায় প্রায় ৮শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ নগদ টাকা বিতরণ করছেন। এ বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসেন বলেন, মানুষ মানুষের জন্য। সামাজিক ভাবে মানুষের সেবা করাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ধর্মীয় প্রতিষ্ঠানসহ আগামীতে মানুষের পাশে থেকে সর্বক্ষণ যেন সেবামূলক কাজে ফাউন্ডেশন কাজ করতে পারে সে জন্য  সকলের কাছে দোয়া চান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম