ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিএনপি ও আ.লীগ পাল্টাপাল্টি সমাবেশ: বেগমগঞ্জের চৌমুহনীতে ১৪৪ ধারা জারি

#

নিজস্ব প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২২,  5:29 PM

news image

নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে একই স্থানে বেগমগঞ্জে উপজেলা বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ভোর ছয়টা থেকে ১৪৪ ধারা জারি চলছে। বুধবার ভোর থেকে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকদারী বিভিন্ন গোয়েন্দা পুলিশ মাঠে রয়েছেন। গোয়েন্দা নজরদারী রয়েছে গোটা উপজেলায়। এদিকে চৌমুহনী শহর ও তার আশপাশে ১৪৪ ধারা জারি করায় ভোর থেকেই যানবাহন কম চলাচল করছে। পাশাপাশি বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।  আজ ভোর সকাল ৬টা থেকে রাত ৮ পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার। তিনি জানান,

আজ বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে বিকেল ৩টার দিকে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। একই স্থানে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরাও তাদের সমাবেশ ঘোষণা করেছেন। একই স্থানে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা বিএনপি সমাবেশ ঘোষণা করায় বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় সরকারি সম্পদের রক্ষা, জানমালে নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  তিনি আরও বলেন, ১৪৪ ধারা বলবৎ থাকাকালীন স্টেডিয়াম এলাকাসহ চৌমুহনী পৌরসভার কোন স্থানে কোন পক্ষ সভা, সমাবেশ, মিছিল বা জমায়েত অথবা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কিছু কেউ করতে পারবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম