ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুন, ২০২২,  4:45 PM

news image

দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ ৩ জন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার ব্যাংক কালি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এন এম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার উদ্দেশ্যে ঢাকা থেকে আহসান পরিবহন নামে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ব্যাংক কালি নামক স্থানে পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে বাসযাত্রীদের দ্রুত উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান মেডিকেল কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম