ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

বাসা থেকে বেরিয়ে এসেছি, শিগগিরই ডিভোর্স: পরীমণি

#

বিনোদন প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২২,  4:58 PM

news image

আবারও আলোচনায় পরীমণি। বছরের শেষদিন গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি। ওই পোস্টে রাজকে জীবন থেকে ছুটি দেয়ার কথা জানান ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা। এ বিষয়ে একটি গণমাধ্যমকে পরীমণি বলেন, এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’ প্রসঙ্গত, ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। গত ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে এক পুত্রসন্তান। যার নাম রাখা হয় শাহেম মুহাম্মদ রাজ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম