ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাসর রাতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুলাই, ২০২২,  8:17 PM

news image

বাসর রাতে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মাকসুদুর রহমান জিমাম নামে এক যুবক। শুক্রবার (২২ জুলাই) শেষ রাত থেকে শনিবার (২৩ জুলাই) ভোর ৪টার মধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জিমাম সুনামগঞ্জ পৌর শহরের আরপিন নগরের মো. মজিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার বিয়ের পর শ্বশুর বাড়িতে থেকে যান জিমাম। সেদিন ছিল জিমামের বাসর রাত। শেষরাতে তিনি ওই বাড়ির পাশে আকবর আলী নামে এক ব্যক্তির পুকুরে গোসল করতে যান। এরপর অনেকক্ষণ পরও তিনি ঘরে না ফেরায় তাকে ডাকতে স্বজনদের পুকুরপাড়ে পাঠান নববধূ। তখন তারা গিয়ে পুকুরে জিমামের মরদেহ ভাসতে দেখেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কনের বাড়ির লোকজনের দাবি, গোসল শেষে পুকুর থেকে পাড়ে ওঠার সময় হোঁচট খেয়ে পানিতে পড়ে গেলে তলিয়ে মারা যান তিনি। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর এ তথ্য নিশ্চিত করেছেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম