ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বান্দরবানে নয় শ্রমিককে অপহরণ

#

নিজস্ব প্রতিনিধি

০৮ এপ্রিল, ২০২৫,  10:42 PM

news image

বান্দরবানের লামা উপজেলা থেকে দুই তামাক চাষি ও সাত শ্রমিকসহ ৯ জনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে লামার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। তাৎক্ষণিকভাবে অপহৃত শ্রমিকদের নাম পাওয়া যায়নি এবং তাদের মুক্তির জন্য মুক্তিপণ দাবি করার কোন তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, লামা সরই ইউনিয়নে লুলাইন এলাকায় তামাক ক্ষেতের ওই শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে যায়। পরে ভোর রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়। ওই এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক বিহীন হওয়ার কারণে ঘটনাটি তাৎক্ষণিক জানাজানি হয়নি। পরে মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়। গজালিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উশৈথোয়াই মার্মা জানান, বারবার অপহরণের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর আগেও এই এলাকায় দুই দফায় অপহরণের ঘটনা ঘটে। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জাল হোসেন বলেন, অপহৃত ৯ শ্রমিককে উদ্ধারে অভিযান অব্যাহত আছে। আশা করছি তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হবে। প্রসঙ্গত এর আগে দুই দফায় সরই ইউনিয়ন থেকে ১৪ জন এবং ২৬ ফেব্রুয়ারিতে ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে ২৬ জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পায় তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম