ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বানভাসি অসংখ্য মানুষের জীবন কাটছে ভাসমান অবস্থায়

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুন, ২০২২,  4:47 PM

news image

সুনামগঞ্জের ঘরে ফিরতে না পারা বানভাসি অসংখ্য মানুষের জীবন কাটছে ভাসমান অবস্থায়। এখনও ডুবে আছে তাদের বাড়ি-ঘর। তাই আশ্রয় হয়েছে নৌকার ওপর। কাটছে দুর্বিসহ জীবন। এদিকে একটু একটু করে পানি নামছে। উঁকি দিচ্ছে পানিবাহিত নানা রোগ। অনভ্যস্ত এই ভাসমান জীবন থেকে মুক্তি প্রয়োজন। কিন্তু বানভাসিদের জীবনে সেই দিন কবে আসবে কেউ জানে না। হাওরের মানুষ। তাই পানির সঙ্গে বোঝাপড়া তাদের জন্ম থেকেই। বছরের একটা সময় পানিতে ডুবে থাকে চারপাশ। কিন্তু এক রাতেই সবকিছু ভেসে যাওয়ার মতো অভিজ্ঞতা ছিলো না তাদের। চারপাশে পানি থাকলেও নৌকা জীবনে অভ্যস্ত নয় এখানকার মানুষ। ভাসমান এই জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনিতে দেখে বুঝার উপায় নাই কী বিপদ যাচ্ছে মানুষগুলোর উপর দিয়ে। সন্ধ্যা নামে এদের নৌকা বন্দী জীবনে। বিদ্যুৎ নাই। চুলার ব্যবস্থা আছে বা নাই। থাকলেও এক বেলার বেশি রান্না করার সুযোগ নাই। প্রতিটি নৌকায় কয়েকটি করে পরিবার আশ্রয় নিয়েছে। গাদাগাদি করে কাটছে রাত। বন্যায় ঘরবাড়ি ভেসেছে প্রায় দুই সপ্তাহ হলো। বানের পানি নামছে ধীরে ধীরে। কিন্তু সেই ঘরে ওঠার পরিবেশ নেই তাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম