ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাধ্যতামূলক অবসরে উপ-সচিব রেজাউল রতন

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২২,  9:16 PM

news image

উপ-সচিব এ কে এম রেজাউল করিম রতনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভাগীয় মামলায় ‘অসদাচরণ’র অভিযোগে এ উপ-সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারণ দেখানো হয়েছে। রেজাউল করিমের নামে আনা অভিযোগের বিষয়ে তাকে ব্যক্তিগত শুনানি এবং লিখিতভাবে জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পরে অভিযুক্তের জবাব সন্তোষজনক না হওয়ায় তদন্তকারী কর্মকর্তা রেজাউল করিমকে সরকারি চাকরি হতে বাধ্যতামূলক অবসর প্রদানের সুপারিশ করেন। রেজাউল করিম গ্রন্থকেন্দ্র থেকে ২০১৯ সালে সাময়িক বরখাস্ত হন। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছিল। সাময়িক বরখাস্ত থাকার সময়টিকে বিশেষ ছুটি হিসেবে বিবেচনা করেছে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম