ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

বাজেট অধিবেশন শুরু ৫ জুন

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৪,  10:54 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশন (বাজেট অধিবেশন) আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২০ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন তিনি। পরে জাতীয় সংসদ সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়  ওই বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৫ জুন (বুধবার)। ওইদিন বিকেল ৫টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। সংসদ সচিবালয় জানায়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধিবেশনে ভাষণ দেবেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা (এমপিরা)। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্য সূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোকপ্রস্তাব উত্থাপিত হবে। চলতি সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২৯ জানুয়ারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম