ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাগেরহাটে চার বিদেশি পিস্তলসহ ১১ সন্ত্রাসী আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুন, ২০২৫,  4:52 PM

news image

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চারটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ ১১ সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  শুক্রবার (২৭ জুন) বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাপ্তাহিক ছুটির পর আদালতের অনুমতি নিয়ে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।  বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় বাগেরহাট-ঢাকা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা কাউসার আলী (৪৩), মো. মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), মো. খোকন বিশ্বাস (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), মো. ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরের ওই মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে চারটি ৭.৬২ এমএম চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনায় ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম