ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক আলোচনা আজ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৫,  5:41 PM

news image

পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর)। আজ থেকে শুক্রবার (১১ জুলাই) পর্যন্ত ওয়াশিংটনে এই আলোচনা চলবে। আজ বুধবার সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ৭ জুলাই বিশ্বের ১৪টি দেশের নেতাদের উদ্দেশে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই চিঠির পর বাংলাদেশই প্রথম দেশগুলোর একটি, যারা আলোচনায় পুনরায় অংশ নিচ্ছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থাকবেন। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেবেন। এ ছাড়া আলোচনায় যোগ দিতে বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত বাণিজ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ইতোমধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনা থেকে অর্জিত অগ্রগতির ভিত্তিতে চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার ব্যাপারে আশাবাদীবাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম