ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাংলাদেশ-ভুটান কানেক্টিভিটি বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৩,  5:01 PM

news image

বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে কানেক্টিভিটি বাড়ানোর ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল মঙ্গলবার (৯ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে। বাংলাদেশ এ সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়।’ বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সম্প্রসারিত হবে। সাক্ষাৎকালে ভুটানের রাষ্ট্রদূত বলেন, শিগগিরই বাংলাদেশ ও ভুটানের মধ্যে হাইড্রোপাওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, যার ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। এ সময় সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম