ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  8:32 PM

news image

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধির এ বিষয়ে আলোচনা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরীতা নয়- এ মতবাদে বিশ্বাসী।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে সম্পর্ক আরও উন্নত করতে চায় দেশটি।’ রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সাহায্য করবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বড় বড় দেশকে রোহিঙ্গা শরণার্থী নেওয়ার অনুরোধ জানিয়েছি। অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছে।’ মোমেন বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক, এখানে র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটোখাটো। এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের আলোচনা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম