ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাজ্য: অর্থ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৪,  7:55 PM

news image

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশকে পুঁজিবাজারের পাশাপাশি ব্যাংকিং ও রাজস্ব খাত সংস্কারে সহায়তা করতে তাদের গভীর আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নতি হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ব্যবসার পরিবেশ উন্নতি করতে যে ধরনের সংস্কার বাংলাদেশ করবে তার পাশে থাকবে ব্রিটিশ সরকার। একইসঙ্গে এদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়াতে কাজ করার আশ্বাসও দেন হাইকমিশনার। অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি বিনিয়োগ ও বেসরকারি খাতের সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে দেশের আর্থিক খাত সংস্কারের উদ্যোগ নিয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যবসার পরিবেশ সহজ করা এই সরকারের লক্ষ্য। এরই মধ্যেই ব্যবসায়িক পরিবেশ সংস্কারে কাজ করছে সরকার। এ খাতের সংস্কার করতে হলে আগে পুঁজিবাজার, ব্যাংকিং আর্থিক খাত সংস্কার করা হবে। এ সময় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগ আর বেসরকারি খাতের সম্প্রসারণ সম্ভব নয় বলে স্মরণ করিয়ে দেন অর্থ উপদেষ্টা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম