ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বর্তমান সরকার সুষম উন্নয়ন চায়: পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২০ আগস্ট, ২০২২,  10:10 PM

news image

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি বলেছেন বর্তমান সরকার দেশে সুষম উন্নয়ন করতে চায়। গ্রাম শহরের ব্যবধান কমিয়ে পিছিয়ে পড়া জেলা গুলোর উন্নয়ন অগ্রাধিকার দিয়ে করতে চায়। সরকার কিছুটা টানা পোড়েনে থাকলেও সব সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে। এই মাসটাই হয়তো কষ্টের শেষ মাস । আমাদের রিজার্ভ ভাল আছে। আনুমানিক ৪০ এর উপরে আছে। আরও বাড়বে। আমি আমার সাধ্যমত কাজ করছি।আমি সফল হতাম না যিনি আমাকে পরিচালনা করেন সেই প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা পেয়েই কিছু করতে পারছি। নৈতিক শক্তি ব্যবহার করেই উন্নয়নের যাত্রা অব্যাহত রেখেছি সবার সহযোগিতার দরকার।  সুনামগঞ্জ জেলার উন্নয়নের জন্য সব কিছুই করা হবে।

জায়গার খোঁজ করছি ছোট ছোট বিমান যেন নামতে পারে। কারণ প্রধান মন্ত্রী শেখ হাসিনা বন্যার সময় বিমান বন্দরের অভাবে নামতে না পেরে হেলিকপ্টারে বন্যার পরিস্থিতি দেখেছেন।  কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন নিজেদের আত্ম পরিচয় গর্বের সাথে তুলে ধরবে সুনাগরিক হয়ে দেশের কাজ করবে। ২০ আগস্ট শনিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ জেলা পরিষদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং সুনামগঞ্জ জেলা পরিষদ কর্তৃক এস এস সি ও এইচ এস সি ২০২১ পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সন্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশর দাস প্রমুখ।  পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সন্মাননা প্রদান করেন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম