ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশাল মহানগর বিএনপির দুই নেতাকে শোকজ

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৫,  5:15 PM

news image

কেন্দ্রের নির্দেশনা অমান্য করে নেতাকর্মীদের নিয়ে শোডাউন দেওয়ায় শোকজ করা হয়েছে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা শোকজ নোটিশ সোমবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে মহানগর বিএনপির দুই নেতার কাছে পৌঁছেছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরে তাদের জবাব দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। তারা বলেছেন, নোটিশে আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমরা বরিশাল বিমানবন্দর থেকে শোডাউন করে সদর রোড দলীয় কার্যালয়ে গিয়েছি। তারা বলেন, আমরা কোনো শোডাউন করিনি। আমাদের আশার খবরে নেতাকর্মীরা সেখানে ভিড় করেছিলেন। তারপরও কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে যথাসময়ে শোকজের জবাব দেবো।য‌দিও স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে গত ১১ জানুয়ারি দুপুরের দিকে বরিশালে ফেরেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। এ সময় বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর গড়িয়ারপাড় থেকে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে পর্যন্ত বিশাল শোডাউন করেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম