ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নজরুলজয়ন্তী উদযা‌পিত

#

২৬ মে, ২০২২,  3:24 AM

news image

ক‌্যাপসন: ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে কাজী নজরুল ইসলা‌মের জন্ম‌দিন উপল‌ক্ষে আলোচনা সভায় উপ‌স্থিত অ‌তি‌থিবৃন্দ।


আরিফুর রহমান: শ্রদ্ধা ও ভালোবাসায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযা‌পিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মে) বিকালে  বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন।বাংলা বিভাগের সভাপতি সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মানবতার কবি কাজী নজরুল ইসলামের বর্ণিল কর্মময় জীবন ও তাঁর রচিত সাহিত্যকর্মের নানান দিক নিয়ে আলোচনা করেন। অনন্য প্রতিভার অধিকারী এ মহান কবির জন্মদিন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে বাংলা বিভাগ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম