ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালে ৭৭ জন শ্রমিক পরিবারের মাঝে চেক বিতরণ

#

০৭ জুন, ২০২২,  3:35 AM

news image

ক্যাপসনঃ সোমবার (৬ জুন) বরিশালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমিক ও তাদের পরিবারের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।


মাছউদ শিকদার: বরিশালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৭৭ জন শ্রমিক ও তাদের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুন) জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে  এ চেক বিতরন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের আহত ও অসুস্থ শ্রমিক বা শ্রমিকের পরিবারবর্গের চিকিৎসা, পেশাগত দুর্ঘটনাজনিত মৃত্যু এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক মোঃ ওসমান গনি। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি ৭৭ জন শ্রমিক ও তাদের পরিবারের মাঝে বিভিন্ন অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম