ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০২৪,  5:00 PM

news image

বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. ফরহাদ হোসেন নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ড. ফরহাদ চরলক্ষ্মীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে। তিনি একটি মাহফিলে অংশ নিতে মাহিন্দ্রা টেম্পুতে উপজেলার চরলক্ষ্মীপুর নন্দীরবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে। মুলাদী থানার ওসি জহিরুল আলম উপসচিব ড. ফরহাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টেম্পুটি চারজন যাত্রী নিয়ে মীরগঞ্জ ফেরিঘাট থেকে মুলাদী শহরের দিকে যাচ্ছিল। হাওলাদার সেতু এলাকায় মোড় অতিক্রম করার সময় দ্রুতগামী টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে পাঠান। মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ড. ফরহাদের মৃত্যু হয়েছে। চরলক্ষ্মীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, বাজারে শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে ড. ফরহাদ প্রধান অতিথি ছিলেন। এতে অংশ নিতে তিনি ঢাকা থেকে চরলক্ষ্মীপুর যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম