ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালে মেট্রোপলিটন পুলিশের শান্তিরক্ষী দিবস উদযাপন

#

৩০ মে, ২০২২,  6:07 PM

news image

ক্যাপসনঃ রোববার (২৯ মে) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বরিশালে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে অনুষ্ঠানে উদ্বোধনে উপস্থিত অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার : "জনগণের অংশীদারিত্বেই শান্তি ও সমৃদ্ধি" এই প্রতিপাদ্যে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। রোববার (২৯ মে) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএমপি পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত)  প্রলয় চিসিম  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) রাসেল এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, মোঃ আলী আশরাফ ভুঞা-বিপিএম বার, এস এম তানভীর আরাফাত-পিপিএম-বার ও মোঃ মনজুর রহমান-পিপিএম-বার, শেখ হাসিনা সেনানিবাসের প্রতিনিধি মেজর তানভীর রশিদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, ইউনিসেফ প্রতিনিধি, রেপিড একশন ব্যাটেলিয়ন, সিআইডি, এপিবিএন, টুরিস্ট পুলিশ, রেঞ্জ পুলিশ, জেলা পুলিশসহ বিএমপি'র শীর্ষ কর্মকর্তা বৃন্দ। যে সকল শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন আত্মাহুতি দিয়েছেন, অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বক্তারা বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের ইতিবাচক ভূমিকার ফলে বিশ্বে আজ শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ সুপরিচিত। সিয়েরা লিয়নে আজ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। রাস্তাঘাটের নামকরণ করা হয়েছে বাংলাদেশের নামে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ এখন সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা হিসেবেও আমরা দেশের অর্থনীতিতে অসামান্য ভূমিকা রেখে চলছি। আমাদেরকে নিজ দেশের শান্তি প্রতিষ্ঠায় জনগণকে সম্পৃক্ত করে কাঁধে কাঁধ মিলিয়ে যার যার অবস্থান থেকে একযোগে  কাজ করে যেতে হবে। তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে। এর আগে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম