ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালে মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সম্মাননা প্রদান

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জুলাই, ২০২২,  3:29 AM

news image

ক্যাপসনঃ শনিবার (৩০ জুলাই) বরিশালে মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশালে মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ডার জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবীর ভুলু। অনুষ্ঠানে জেলা ও মহানগরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিরা মরণোত্তর সম্মাননা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম এর সন্তান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে। পরে বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক খোকা চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমানের পরিবারের সদস্যদের হাতে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংক্ষিপ্ত এক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম