ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালে মাদক বিরোধী বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জুন, ২০২২,  3:44 AM

news image

ক্যাপসনঃ মঙ্গলবার (২৮ জুন) মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত বিভাগীয় কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ আঃ হামিদ খান, উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের ও জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার-পিপিএম। এছাড়া বরিশাল বিভাগের যুব উন্নয়ন অধিদপ্তর এর সকল কর্মকর্তাবৃন্দরা ও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এক আলোচনা অতিথিরা মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে তিনি স্টেডিয়ামের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম