ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত বেড়ে ১০

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মে, ২০২২,  4:07 PM

news image

ছবি : সংগৃহীত
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় শিশুসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (২৯ মে) ভোরে উপজেলার বামরাইলে যমুনা লাইন পরিবহন নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত‌দের ম‌ধ্যে ১৩ জন‌কে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান,

আহতদের মধ্যে মাধব শীল (৪৫) নামের এক ব্যক্তি শেবা‌চিম হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে। তার পিতার নাম ম‌নোরঞ্জন বলে জানা গেছে। ওসি জানান, বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যা‌চ্ছিল। পথে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। তিনি আরও জানান, বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাইওয়ে পুলিশের ও‌সি শেখ বেলাল হো‌সেন জানান, বাস থে‌কে ৮ জন, পা‌শের ডোবা থে‌কে ১ জনের মর‌দেহ উদ্ধার করা হয় এবং শেবা‌চিম হাসপাতা‌লে আহত ১ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম