ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিনিধি

১১ মে, ২০২২,  4:25 PM

news image

বকেয়া ঈদ বোনাস ও বেতনের দাবিতে বিক্ষোভ করেছে বরিশালের একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বুধবার বকেয়া বেতন ও বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দেয়ার পর বিক্ষোভ প্রত্যাহার করে নেয় তারা। এর আগে, মঙ্গলবার (১০ মে) বিকেল ৫টার দিকে নগরীর রূপাতলী এলাকায় ওই কারখানার সামনেই এই বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ মঙ্গলবার ঈদের বকেয়া বোনাস এবং বেতন পরিশোধের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত একটি নোটিশ টাঙিয়ে দেয়।

এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে সন্ধ্যা পৌঁনে ৬টার দিকে বিক্ষোভ প্রত্যাহার করে নেন তারা।  এ বিষয়ে ওই কারখানার ডিজিএম (প্রশাসন) মো. খায়রুল আলম বলেন, সর্বশেষ মাস ছাড়া শ্রমিকদের আর কোনও বকেয়া পাওনা নেই। প্রতি মাসের ১০ তারিখ শ্রমিকদের বেতন দেয়া হয়। মঙ্গলবার বেতন দেয়ার জন্য শেষ সময় পর্যন্ত চেস্টা করেছেন কিন্তু ঈদের পর মার্কেট এখনও সেভাবে চাঙ্গা না হওয়ায় কালেকশন আসেনি। এ কারনে শ্রমিকদের বেতন দেয়া যায়নি। এতে তাদের মধ্যে কিছুটা অসন্তোষের সৃষ্টি হলেও বুধবার বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দেয়ায় কাজে যোগ দেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম