ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুন, ২০২৫,  5:05 PM

news image

নিষিদ্ধ ঘোষিত বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী খালপাড় সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। থানা সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সিএন্ডবি রোডে বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা করে হত্যা চেষ্টা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ একাধিক রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই আত্মগোপনে চলে যান মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম