ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালে নানা কর্মসূচীতে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন

#

০৬ আগস্ট, ২০২২,  3:28 AM

news image

ক্যাপসনঃ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) বরিশালে জেলা প্রশাসনের আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: নানা কর্মসূচির মধ্যদিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করেছে বরিশাল জেলা প্রশাসন। বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) যুব উন্নয়ন অধিদপ্তর, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার এর আয়োজনে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা শেখ কামালের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ করেন। পরে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জীবনী নিয়ে অলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম (বার), ডিআইজি অফিসের এসপি মোঃ নুরুল আমীন হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস ও বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার মোঃ হুসাইন আহমাদসহ খেলোয়াড় ও সংগঠকবৃন্দরা। আলোচনা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ফলের চারা বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম