ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালে জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রম উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

#

১৫ জুন, ২০২২,  3:39 AM

news image

ছবির ক্যাপসনঃ মঙ্গলবার (১৪ জুন) বরিশালে জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রম শুরু উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালী।


মাছউদ শিকদার: বরিশালে জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রম ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই স্লোগান নিয়ে মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১ টায় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ব্যুরো ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে একটি উদ্বোধনী র‌্যালী অনুষ্ঠিত হয়। দেশব্যাপী আগামী ১৫-২১ জুন চলবে জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রম। দেশে প্রথম বারের মতো ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে বরিশালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস ও মোঃ সোহেল মারুফ, বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মোঃ সাইদুর রহমান। শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সুচনা করেন জেলা প্রশাসক। এরপর নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম