ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মে, ২০২২,  6:32 PM

news image

ক্যাপসনঃ কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২৮ মে) বরিশালে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ। 


মাছউদ শিকদার: কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্রোহীর শতবর্ষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন “আগামী” এর আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শনিবার (২৮ মে) রাতে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগামী সাংস্কৃতিক সংগঠনের আহবায়ক পাপিয়া জেসমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  প্রশান্ত কুমার দাস, সংস্কৃতিজন দিপংকর চক্রবর্তী ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নাজমুল হোসেন আকাশ। মুখ্য আলোচক ছিলেন সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে অতিথিরা আলোচনা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম