ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালে করোনা শনাক্তের হার বেড়ে ৩২.১৪ শতাংশ

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুন, ২০২২,  4:35 PM

news image

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার এক দিনের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে। মঙ্গলবার মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৩২.১৪ ভাগ।  এর আগে সোমবার পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিলো ১৫.১৫ ভাগ, রবিবার ২৩.০৭ ভাগ, শনিবার ৩৫.২৯ ভাগ, শুক্রবার ২০ ভাগ, বৃহস্পতিবার ৪৪.৪৪ ভাগ, বুধবার ১৬.৬৬ ভাগ এবং গত মঙ্গলবার ৩০.৭৬ ভাগ।

গত এপ্রিলের পর ১৯ জুন (রবিবার) থেকে ফের করোনা শনাক্ত হচ্ছে পিসিআর ল্যাবে। এদিকে, মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত মধ্য এপ্রিলের পর ১৯ জুন ভর্তি হওয়া এক নারী রোগী চিকিৎসাধীন রয়েছেন এখনও। নমুনা পরীক্ষায় ওই নারীর করোনা নেগেটিভ হলেও চিকিৎসকদের সন্দেহ তিনি করোনায় আক্রান্ত। তার চিকিৎসা চলছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।  ২০২০ সালের ১৭ মার্চ শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৬শ’ ৭৩ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। যার মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে ৬ হাজার ১শ’ ৯৭ জন বাড়ি ফিরেছেন। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪শ’ ৩৯ জনের করোনা ছিলো পজেটিভ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম