ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালের রাস্তায় উড়ছে টাকা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মে, ২০২৫,  5:05 PM

news image

ছবি: সংগৃহীত

বরিশালের রাস্তায় উড়ছে ১০০, ৫০০ ও হাজার টাকার ছেঁড়া নোটের টুকরো। এ নিয়ে এলাকায় শিশু ও যুবকদের মধ্যে হুলস্থুল কাণ্ড ঘটে যায়। সোমবার (৫ মে) বেলা ১১টায় নগরীর নতুল্লাবাদ বাসটার্মিনাল এলাকার হাজেলা খাতুন সড়কে এমন দৃশ্য দেখা যায়।  বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশন প্রধান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী বলেন, রাস্তায় পাওয়া টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের ছেঁড়া ফাটা নোট। এগুলো অবৈধ কিছু না। বাংলাদেশ ব্যাংক ও সিটি করপোরেশনের মধ্যে চুক্তির মাধ্যমে ছেড়া টাকাগুলো আমরা ময়লার ভাগাড়ে নিয়ে যাই। নেওয়ার পথে বস্তা থেকে ছেড়া কিছু নোট রাস্তায় পড়ে যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নতা কর্মী পাঠিয়ে নিয়ে আসেন বলেও জানান তিনি। বেশি ধোঁয়া হওয়ার কারণে বড় নোট পোড়ানো যায় না, এতে পরিবেশ নষ্ট হয় বলে সিটি করপোরেশন ময়লার বাগাড়ে ফেলা হয় জানিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, সাধারণত দুটি উপায়ে বাংলাদেশ ব্যাংকের শাখাসমূহ টাকা ধ্বংস করে। প্রথমত পুড়িয়ে ফেলা হয় এবং দ্বিতীয়ত উন্নতমানের শ্রেডিং মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরায় পরিণত করে আবর্জনা হিসেবে পরিত্যক্ত স্থানে ফেলে দেওয়া হয়। এক টাকার নোট থেকে ৫০ টাকার নোট পর্যন্ত পোড়ানোর নিয়ম। আর বড় নোটগুলো (১০০, ৫০০ ও এক হাজার টাকা) কুচি কুচি করে কেটে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয় বলেও জানান তিনি।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম